
অনলাইন ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সব এলাকা থেকে উচ্চ শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
এ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এ তথ্য নিশ্চিত করেছে আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
আজ সোমবার (২ মার্চ) সংস্থাটিতে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানান, নাতাঞ্জ ছিল যৌথ হামলার অন্যতম টার্গেট। আর এ আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্থাপনাটি।


