
সোমবার (২ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক টেলিফোন আলাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মস্কোর বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ‘দুঃখজনক উন্নয়ন’ হিসেবে উল্লেখ করা হয়। দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।
রাশিয়ার বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘জাতিসংঘের সদস্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিবিহীন সশস্ত্র আগ্রাসন’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।


