প্রিন্ট এর তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ যোগ দেন বলে জানিয়েছে আল জাজিরা।
ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান অনুসারে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী ইরানে মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলো হলো: ৫ হাজার ৫৩৫টি আবাসিক স্থাপনা, ১ হাজার ৪১টি বাণিজ্যিক স্থাপনা, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত ১৩টি কেন্দ্র।
এই হামলার সময়, বেশ কয়েকটি উদ্ধার ও ত্রাণ যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান পরিচালনা করার সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি গার্লস স্কুলের ১৬৮ ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র