শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান

Chif Editor

অনলাইন ডেস্ক :  পশ্চিম পাপুয়ার গভীর বৃষ্টি অরণ্যে এমন দুটি প্রাণী পুনরায় আবিষ্কৃত হয়েছে, যেগুলো ৬ হাজার বছর ধরে বিলুপ্ত বলে ধারণা করা হত। গবেষকরা একে ‘ব্যতিক্রমী’ এবং ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।

প্রথমটি হলো পিগমি লং-ফিঙ্গারড পসাম, যার প্রতিটি হাতে চতুর্থ আঙুল অন্যান্যগুলোর তুলনায় দ্বিগুণ লম্বা। এই বিশেষ আঙুল দিয়ে এটি গাছের গর্ত থেকে কাঠখেকো পোকার লার্ভা বের করে খায়।

দ্বিতীয়টি হলো রিং-টেইলড গ্লাইডার, যা লম্বা গাছের গর্তে বাস করে এবং লেজ দিয়ে ডাল আঁকড়ে ধরতে পারে। এ ধরনের পুনরায় আবিষ্কৃত প্রজাতিকে বিজ্ঞানীরা ‘লাজারাস ট্যাক্সন’ বলে অভিহিত করেন, যা হারিয়ে যাওয়া জীবের পুনর্জীবনের প্রতীক।

গবেষকরা স্থানীয় গোত্র ও পুরোনো জীবাশ্ম, ছবি ও সংরক্ষিত নমুনা বিশ্লেষণ করে নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে এই দুই প্রজাতি শনাক্ত করেছেন। তবে স্থানীয় বনাঞ্চলে গাছ কাটার কারণে গ্লাইডারের বাসস্থান এখন হুমকির মুখে।

সূত্র: বিবিসি

Leave a Reply