অনলাইন ডেস্কঃ তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ‘দৃঢ় ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা।
সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ভূখণ্ড ও আকাশসীমার নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি দেখা দিলে তা মোকাবিলায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে তুরস্কের দেওয়া সতর্কবার্তা মেনে চলা সংশ্লিষ্ট সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছে। এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই ধ্বংস করে।
তুরস্কের কর্মকর্তারা বলেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র