প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘দারুণভাবে এগোচ্ছে’ এবং এটি ‘শিগগিরই শেষ হবে’। তার মতে, এখন ‘হামলা করার মতো প্রায় কিছুই অবশিষ্ট নেই’।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ ‘খুব ভালো চলছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়ে বেশি ক্ষতি করেছে।
তিনি বলেন, ‘আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ছয় সপ্তাহের মূল পরিকল্পনার সময়ের মধ্যেই যতটা সম্ভব ভাবা হয়েছিল তার চেয়েও বেশি ক্ষতি করতে পেরেছি।’
তবে সমালোচকরা বলছেন, যুদ্ধ নিয়ে ট্রাম্পের লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে। একই সঙ্গে জনমত জরিপে দেখা যাচ্ছে, অনেক আমেরিকান এই সংঘাতের বিরোধিতা করছেন।
সূত্র: আল জাজিরা
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র