প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে আবারও কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি।
তিনি বলেছেন, ‘গুরুতর ভুলের জন্য’ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান। খবর আল-জাজিরার।
এদিকে, ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র হামলা করলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন লারিজানি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলার হুমকি দেন। এর জবাবে লারিজানি বলেন, ওয়াশিংটন যদি সেই হুমকি বাস্তবায়ন করে, তাহলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ট্রাম্প বলেছেন আমরা চাইলে এক ঘণ্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমরা তা করিনি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র