প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগত জলপথ হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশ যুদ্ধজাহাজ পাঠাবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অনেক দেশ, বিশেষ করে যেসব দেশ ইরানের হরমুজ প্রণালী বন্ধের চেষ্টার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে প্রণালীটি খোলা ও নিরাপদ রাখা যায়।’
তিনি আবারও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে। তবে একই সঙ্গে স্বীকার করেন, এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের পক্ষে ‘এক-দুটি ড্রোন পাঠানো, মাইন ফেলা বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া সহজ।’
ট্রাম্প বলেন, ‘আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ যেসব দেশ এই কৃত্রিম সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে এমন একটি দেশ থেকে হরমুজ প্রণালীর আর কোনো হুমকি না থাকে, যাকে পুরোপুরি নেতৃত্বশূন্য করা হয়েছে।’
এদিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্র ‘তীরভূমিতে ব্যাপক বোমা হামলা চালাবে’।
ট্রাম্প আরও বলেন, ‘একভাবে বা অন্যভাবে আমরা হরমুজ প্রণালী খুলে দেব।’
সূত্র: আল-জাজিরা
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র