প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার

অনলাইন ডেস্কঃ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য নিরাপত্তা নয়, বরং হুমকি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মার্কিন ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না—এগুলোই একটি হুমকি।’
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আঞ্চলিক মিত্রদের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র “ইসরায়েলের জন্য সবাইকে বলি দেয় এবং ইসরায়েল ছাড়া অন্য কারও বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই।’
এর আগে আরেকটি পোস্টে গালিবাফ দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্ররোচিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তার মতে, নেতানিয়াহু ‘প্রতারণার মাধ্যমে’ ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়েছেন।
সূত্র: আল-জাজিরা
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র