শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক

Shariful Haque Pavel

বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল (Honorary Consul) হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। গত ২৯ মে ২০২৫ তারিখে ক্রোয়েশিয়ার মাননীয় প্রেসিডেন্ট জনাব জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন।

এরপর সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে এক্সেকুয়াতুর (Exequatur) প্রদান করেছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ক্রোয়েশিয়ার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে।

নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, “এই নিয়োগ আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।”

ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি মনোরম দেশ, যা এড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। দেশটির রাজধানী জাগরেব, জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুন্দর সমুদ্রতট এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।

২০১৩ সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি ক্রোয়েশিয়ার অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর দেশটি গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

Leave a Reply