শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

নির্বাচন শেষে আগের ভূমিকায় ফিরতে চান প্রধান উপদেষ্টা

Chif Editor

বৈঠকে তারা বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা করেন। 

অধ্যাপক ইউনূস পুনর্ব্যক্ত করেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ—যা হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন। “গত ১৬ বছরে যা ঘটেছে, তা ছিল নির্বাচনের এক প্রহসন,” বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, ভোট শেষে তিনি তার পূর্বের ভূমিকায় ফিরে যেতে ইচ্ছুক।

প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য মোকাবেলায় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন এবং এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের সহায়তা এই ক্ষেত্রে বিশেষভাবে মূল্যবান হবে।

বাণিজ্য দূত উইন্টারটন ব্যবসা-বাণিজ্য, শুল্ক ও রাজস্ব ব্যবস্থার সাম্প্রতিক সংস্কারগুলোর প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন—বিশেষ করে সেখানে প্রধান রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্তির উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।বৈঠকে বাংলাদেশ কর্তৃক যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয় এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনাও আলোচনা হয়। জানানো হয় যে, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

বৈঠকে বিশেষ আন্তর্জাতিক বিষয়ক দূত লুতফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইং-এর মহাপরিচালক মো. মুশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply