শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

নারী প্রার্থীদের নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে: শারমীন মুরশিদ

Chif Editor

জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জোরাল আহ্বান জানিয়েছেন শিশু ও নারী বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, নারী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘সিদ্ধান্ত গ্রহণে নারীরা কোথায়’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নারী সংগঠনগুলোকেও রাজনৈতিক দলের মতো মর্যাদা দিয়ে স্বতন্ত্রভাবে সংসদে আসার সুযোগ দেওয়া প্রয়োজন।

নারীর রাজনৈতিক অধিকার ফোরামের এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নারী নেত্রীরা অংশ নেন। বক্তারা সমাজ ও রাজনীতিতে নারীর অবদান তুলে ধরার পাশাপাশি নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, যখন কোনো সঙ্কট আসে, তখন নারীরা ব্যক্তি হিসেবে এগিয়ে এলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুচতুরভাবে তাদের সরিয়ে রাখা হয়। তারা আরও সমালোচনা করেন যে, গুরুত্বপূর্ণ ঐকমত্য কমিশনেও নারীদের প্রাধান্য দেওয়া হয়নি।

Leave a Reply