শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে হাজারো মানুষ

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে হাজারো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন—কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে আসা কুমিল্লাপ্রেমী মানুষজন স্লোগান দেন— “আমরা চাই কুমিল্লা বিভাগ, কুমিল্লা নামেই হোক ঘোষণা।”

সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ এই শহর যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানান ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় ইতিমধ্যেই কুমিল্লায় অবস্থিত।”

তারা আরও বলেন, “কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি—‘কুমিল্লা বিভাগ’ কুমিল্লা নামেই দিতে হবে। যেসব জেলা অন্তর্ভুক্ত হতে না চায়, তাদের বাদ দিয়েও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টার দিকেও পূবালী চত্বরে হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ চলমান ছিল।

Leave a Reply