শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ডিমের বাজারে ‘হাত বদলকারীদের’ ছাড় নয়: ফরিদা আখতার

Chif Editor

অনলাইন ডেস্ক:- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা বিনিয়োগ না করে শুধু হাত বদলের মাধ্যমে ডিমের বাজার থেকে মুনাফা লুটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তা দেন।

উপদেষ্টা ফরিদা আখতার ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমানোর ওপর জোর দেন। তিনি বলেন, ‘ডিমের বাজারে আমাদের সাত হাতের মধ্যে সংখ্যা কমাতে হবে। কেন না এখানে ডিমের খামারিরা ন্যায্য দাম পায় না, অথচ ক্রেতাদের বেশি দামে কিনতে হয়।’ তিনি আরও উল্লেখ করেন যে কারওয়ান বাজারের মতো স্থানে এসে বহুবার হাত বদল হয়, যা ‘কঠোর হাতে দমন করা হবে।’

ডিমের সঙ্গে দেশের সব শ্রেণির মানুষ জড়িত উল্লেখ করে তিনি এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ডিম উৎপাদন ও খাদ্যের সঙ্গে সবাই জড়িত। গরুর মাংস সবাই কিনতে না পারলেও সহজেই ডিম কেনা যায়।’

তিনি জানান, দেশের ৮০ শতাংশ ডিম আসে প্রান্তিক পর্যায় থেকে, যেখানে ছোট খামারিরা মূল উৎপাদনে যুক্ত। এমনকি গ্রামের দরিদ্র নারীরাও দু-একটি করে মুরগি পালন করে পরিবারের পুষ্টির যোগান দেন।

পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে ফরিদা আখতার ছয় বছর বয়সের মধ্যে শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে তিনি স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করার পরামর্শ দেন।

পুষ্টি বিষয়ে তিনি কমপ্লিট ফুড নিয়ে আলোচনার কথা বলেন, যেখানে সবজি, মাছ ও মাংসের কথাও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, দেশে ক্যানসারের হার বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় ঘরে ঘরে নারীরা ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ডিম খেলে ক্যানসার কমে– এটি প্রচার করতে হবে।’

Leave a Reply