শিরোনাম
স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে বাংলাদেশ আগামী ৫ দিন বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কোনোভাবেই টলারেট করা হবে না: হাইওয়ে ডিআইজি সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত

কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ ছিল না: নেসকো কর্মকর্তা

Chif Editor

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে অনুষ্ঠিত লংমার্চের সমাপনী পথসভায় বিদ্যুৎ সংযোগ ৮ মিনিটের জন্য বন্ধ ছিল বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত কারিগরি ত্রুটির কারণে হয়েছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার (১২ অক্টোবর) নেসকোর সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী বলেন, গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটে পঞ্চগড়ের বৈশাখী মোড় এলাকায় একটি লাইনে আগুন ধরে যায়। বিষয়টি দ্রুত শনাক্ত করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়। পরে কারিগরি দল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং রাত ৯টা ২৮ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে। অর্থাৎ মাত্র ৮ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।”

তিনি আরও জানান, এনসিপির এই কর্মসূচির ব্যাপারে নেসকোকে আগে থেকে অবহিত করা হয়নি। বিদ্যুৎ বিভ্রাট ছিল একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা।

এ দিকে ওই সময়কার বিদ্যুৎ বিভ্রাটে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো। তাদের কলিজা কত বড় হইছে—কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।”

তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সারজিস আলম জানান, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি কর্মসূচি আয়োজন করেছে। প্রতিবারই যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, তখন এক-দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়।

Leave a Reply