শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

ভোলায় সার কারখানা স্থাপনের স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

Chif Editor

দ্বীপজেলা ভোলায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শনে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তারা প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীতীর এলাকার একটি স্থান পরিদর্শন করেন। এরপর তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের আরেকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, তারা দুটি স্থান পর্যবেক্ষণ করেছেন এবং এর মধ্যে যে জায়গাটি বেশি ফিজিবল বা কার্যকারিতার দিক থেকে উপযুক্ত, সেটিকেই চূড়ান্ত বিবেচনার জন্য নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার নতুন করে জমি অধিগ্রহণ না করে বিভিন্ন জেলায় থাকা খাস জমি ব্যবহার করার চেষ্টা করছে। এ বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই প্রয়োজন।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, দেশের অনেক স্থানে গ্যাসের ঘাটতি থাকলেও ভোলায় গ্যাসের প্রাচুর্য রয়েছে। বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা জেলার বিভিন্ন গ্যাসক্ষেত্রে মোট গ্যাস মজুত রয়েছে প্রায় ২.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এই বিপুল পরিমাণ গ্যাসকে কাজে লাগিয়ে ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব কি না, তা যাচাই করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply