শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ক্ষমতা প্রেমিকরা বারবার ক্ষমতায় গেছে, জাতিকে কী দিয়েছে : চরমোনাই পীর

Chif Editor

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা ভেবেছিলাম দেশে সংস্কার হবে, দুর্নীতি রোধ হবে। কিন্তু এক শ্রেণির ক্ষমতালোভীরা দেশ সংস্কারের পরিবর্তে আবার ক্ষমতার অলিতে-গলিতে ছুটছে। তারা শুধু পাগল নয়-ডাবল পাগল।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ক্ষমতা প্রেমিকরা বারবার ক্ষমতায় গেছে। কিন্তু জাতিকে তারা কী দিয়েছে? দিয়েছে শুধু পুরান বউ, নতুন শাড়ির মতো উপহার-ধোঁকা ছাড়া আর কিছু নয়। নতুন শাড়িতে পুরান বউ উপহার দিয়ে আর মানুষকে প্রতারিত করা যাবে না। ধোঁকা দেওয়ার দিন শেষ।

চরমোনাই পীর বলেন, হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে কেবল ক্ষমতা বদলের জন্য নয়। তারা নিজের জীবন উৎসর্গ করেছে সেই শক্তিকে উৎখাত করতে, যারা বিদেশি প্রভুত্বের কাছে জাতিকে জিম্মি করে রেখেছিল। কিন্তু আজও যদি কেউ মনে করে ওয়ান-টু করে আবার ক্ষমতায় যাবে-তাহলে জানিয়ে দিচ্ছি, সেই দিন আর নেই।

‘দেশের মানুষ এখন অপেক্ষা করছে কবে নির্বাচনের বাক্স আসবে। ইসলামের পক্ষে ও মানবতার পক্ষে অবস্থান নেওয়া জনগণ ভোট বাক্স ভরে দেওয়ার জন্য প্রস্তুত। জনগণ এবার অন্যায়, দুঃশাসন আর কালো টাকার রাজনীতিকে ‘না’ বলবে’, যোগ করেন ইসলামী আন্দোলনের আমির।

চরমোনাই পীর বলেন, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছিলেন। তার সেই ত্যাগ কোনো চাঁদাবাজ-কালো টাকাওয়ালাদের ক্ষমতায় বসানোর জন্য নয়। ক্ষমতালোভীদের বলছি-ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বা টাকার বুলি ঝরিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণ এবার তাদের দেশ থেকে উৎখাত করবে, ইনশাআল্লাহ।

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

এর আগে সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামীর নগর আমির এটিএম আজম খান ও জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী।

Leave a Reply