শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

শওকত মাহমুদ আটক

Chif Editor

সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে তুলে নিয়ে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শওকত মাহমুদ বর্তমানে ডিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসা হয়েছে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব।

শওকত মাহমুদ এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। 

শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৪-এর নির্বাচনে তিনি কুমিল্লা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

জুলাই-আগস্ট আন্দোলনের পর নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠন করে মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতির পদ ছাড়াও তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতির দায়িত্ব পালন করেন।

Leave a Reply