শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

দেশে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে: খাদ্য উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :- দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সোমবার কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সব উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গেল বছর এ সময় ছিল সাড়ে ১১ লাখ টন। এখনো ৩ লাখ টন বেশি মজুদ আছে। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যাওয়ার সময়ে চাহিদার থেকে মজুদ যাতে বেশি থাকে সেটা নিশ্চিত করার জন্যও কাজ করছি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে বলেন, চাল, গম ও ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়য়ে অভিযোগ আছে কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যদ্রব্যের দাম বাড়েনি বরং কমেছে।
আর যেন না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রণকসহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply