শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

রাষ্ট্র একাত্তরের প্রত্যাশা পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা

Chif Editor

অনলাইন ডেস্ক :- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এবং নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৪ বছর পরেও যদি একটি গণঅভ্যুত্থান প্রয়োজন হয়, তার মানে হচ্ছে একাত্তরের যেই স্বপ্ন, বিশ্বাস ও প্রত্যাশা আমাদের ছিল-রাষ্ট্র তা পূরণ করতে পারেনি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি শক্ত ভিত্তি স্থাপন হবে, যা ভবিষ্যতে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সহায়ক হবে।

নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্বাভাবিকভাবে যে পরিমাণ নিরাপত্তা প্রস্তুতি প্রয়োজন, তার সবটুকুই সরকারের রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বাভাবিক প্রস্তুতির চেয়েও অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে। কারণ প্রতিপক্ষ আগের চেয়ে বেশি সংগঠিত এবং পেছন থেকে আঘাত করছে। এ ধরনের আঘাত মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আগামী ১২ তারিখের নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ যেন ভোট দিতে পারে। তবে এই প্রক্রিয়া ব্যাহত করার জন্য একটি শক্তি সক্রিয় রয়েছে, যাদের প্রতিহত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Leave a Reply