শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ভারতের সঙ্গে তিক্ততা চায় না সরকার: অর্থ উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ‌‘ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের তিক্ত সম্পর্ক চায় না বর্তমান অন্তর্বর্তী সরকার। বরং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বিদ্যমান টানাপড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরকার চায় না ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হোক। একটি বড় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই মঙ্গলজনক।

বর্তমানে বিভিন্ন মহলে ভারতবিরোধী যে বক্তব্য শোনা যাচ্ছে, সে প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট করেন, এগুলো একান্তই রাজনৈতিক বিষয়। এখানে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বা সরকারের কিছু করার নেই। রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে সুসম্পর্ক বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতির ওপর পড়বে না বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আমদানির ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো বাধার সৃষ্টি হবে না।

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো তৃতীয় দেশের উস্কানি বা হস্তক্ষেপ থাকে, তবে তাতে পা দেবে না অন্তর্বর্তী সরকার। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সরকার অত্যন্ত সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায়।

Leave a Reply