শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

Chif Editor

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এদিন রাতে চার দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সংগঠনটি আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেছে।

ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. যেসব ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যায় সহযোগিতা করেছে, তাদের আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

২. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে।

৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেসব ব্যক্তি বাংলাদেশে গুম ও খুনের সঙ্গে জড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

৪. আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থাকা যারা ভুল তথ্য দিচ্ছে এবং যেসব আওয়ামী লীগ নেতা-কর্মী আত্মগোপনে রয়েছে, তাদের চাকরিচ্যুত করতে হবে।

এদিকে, ইনকিলাব মঞ্চ আগামীকালের কর্মসূচিও ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আজকের মতো রাত ১০টায় চলমান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে। তবে আগামীকাল (সোমবার) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply