শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশনা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান বা স্থাপনা সংস্কার বা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণা করেছেন। ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন প্রতিষ্ঠান/স্থাপনাসমূহ সংস্কার/মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন/সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামত প্রয়োজন হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

Leave a Reply