শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বুধবার বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে দাফন

Chif Editor

অনলাইন ডেস্ক ;_ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামীকাল দাফনের আগে পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হবে।

Leave a Reply