শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেসসচিব

Chif Editor

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশি উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে।

প্রেসসচিব আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে। তিনি উল্লেখ করেন, দেশে প্রচুর পরিমাণে বিদেশ থেকে ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, যা কিছু অংশে পুনরায় বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হয়। এই পদক্ষেপের ফলে দেশীয় ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমতে পারে।

তবে নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণের বিষয়েও প্রেসসচিব আশ্বাস দেন। তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ ইতিমধ্যেই শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। বাকি বই সময়মতো বিতরণের জন্য সরকার কাজ করছে।

Leave a Reply