শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক

Chif Editor

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ কথা বলেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, সারজিস আলম তার বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। অথচ ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা।

এ বিষয়ে দুদক কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, দুদক সব সময় কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে কাজ করে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।মো. আক্তার হোসেন আরও বলেন, এ বিষয়ে দুদক চেয়ারম্যান গণমাধ্যমকে সুনির্দিষ্টভাবে বিষয়টি জানিয়েছেন। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এলে, অথবা আপনারা (সাংবাদিক) যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দেন, তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে।

এ জন্য দুদকের একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন ও বিধিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদকের মহাপরিচালক।

Leave a Reply