শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ না: হাসনাত আবদুল্লাহ

Chif Editor

অনলাইন ডেস্ক :- ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যেন নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে আর না হয় বেনজির এবং হারুনের পরিণতি বরণ করতে হবে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বারের ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়াতে প্রচার করেছে আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত একটা পক্ষ চায় গোলামী আর একটা পক্ষ চায় আজাদী। একটা পক্ষ চায় ভারতের তাবেদারী আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই যে বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, হাসিনাকে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা সাব কন্টিনেন্ট হিসেবে একটা কলোনিয়াল স্টেইট হিসেবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।

Leave a Reply