শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

হাদী হত্যার বিচারের দাবীতে অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জের অভিযোগ

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবীতে পঞ্চগড়ে জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।

আজ রবিবার (১১ জানুয়ারি) পঞ্চগড় সদরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীকে লাঠিচার্জ করতে দেখা গেছে।
এসময় উক্ত কর্মসূচির নেতৃত্বদানকারী এবং পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক জুলাই যোদ্ধা মোকাদ্দেসুর রহমান সানসহ ২০ জনের অধিক জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতা আহত হয়েছে বলে জানা গেছে। আহত সবাই বর্তমানে পঞ্চগড় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এহেন ঘটনা মানবতা বিরোধী ও ন্যাক্কারজনক আচরণ বলে দাবী করেছে আন্দোলনকারীরা। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রাত ৯ টায় পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবারো আন্দোলনের ডাক দেন সম্বনয়কারীরা।

Leave a Reply