শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

আপিলে বৈধতা পেলেন আরও ৬০ প্রার্থী

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ষষ্ট দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ১০৪ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করে, যার মধ্যে ৬০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবা (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ৩৪ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আপিলের বিরুদ্ধে করা আরও ১০ আপিল অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সোমবার ইসিতে ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১২ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আর আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply