শিরোনাম
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল ৪ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে

‘গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে’

Chif Editor

গণভোটে কেউ লাভবান বা কেউ ক্ষতিগ্রস্থ হবেন না। গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার যেমন ইচ্ছে তেমন করতে পারবে না।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক-ই-আজম বলেন, গণভোটের প্রেক্ষিতে আগামীতে নির্বাচনে যেই সরকার আসবে, সেই সরকার আগের মত কখনো স্বৈরাচারী সরকার হইতে পারবে না। তিনি বলেন, গণভোটই নির্ধারণ করে দিবে কী ধরণের চরিত্রের সরকার আমাদের হবে।

মতবিনিময় সভায় জুলাই সনদ বা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার কারো পক্ষের নয়। আমরা দেশের ভালোর জন্য কাজ করছি। এ দেশটা আমাদের সকলের। সকলেই মিলে আমরা ভালো চাইলে অবশ্যই দেশ ভালো হবে।’

এদিন সকাল সাড়ে ন’টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিসরে প্রধান নির্বাহী সরকার মো. রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমু হাসানসহ অন্যরা। এতে অংশ নেন জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

পরে তিনি জেলার পশ্চিম দোগাছি গ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহবান জানান।

Leave a Reply