শিরোনাম
বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিতব্য গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ভোটারদের জোর করে নয়, যুক্তি ও বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো— ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, সঠিকভাবে ভোট গণনা করা এবং প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। তবে সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। নির্বাচন পরিচালনায় সরকার শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, নৌবাহিনীর বরগুনা জেলা সমন্বয়ক আবু নাঈম মো. আশিকুর রহমান, সিভিল সার্জন আবু ফাত্তাহসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply