অনলাইন ডেস্ক :- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব ভায়োলেন্স বলতে কোন কিছু নেই। পুলিশের মধ্যেও কোন ভীতি কাজ করছে না।
বুধবার (৪ জানুয়ারি) বিকালে রাজশাহী মহানগর এবং রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের অংশগ্রহণে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনে সহিংসতার কোন শঙ্কা নেই, উৎসমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। সুষ্ঠু ভাবে ভোট সম্পন্ন করতে সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র