শিরোনাম
বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

ভারত থেকে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন পলাতক আ.লীগ নেতারা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নয় দিন বাকি থাকতে এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এমন এক চিত্র তুলে ধরেছে যাতে
ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন বলে প্রকাশ পায়।

গার্ডিয়ানের মতামতের মধ্যে শেখ হাসিনার একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, শেখ হাসিনা, যিনি তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংঘটিত এক বিপ্লবের পর হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। আর বিশ্লেষনের ভিডিওতে রিপোর্টার শেখা হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা, ছাত্র জনতার বিক্ষোভ এবং ভারতে শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি প্রধান ইস্যু হিসেবে আলোচনার টেবিলে আসছে বলে মন্তব্য করেন।

শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ সময় কলকাতায় বসবাসরত আওয়ামী লীগের নেতারা মনে করছেন, তিনি এখনো নায়কের মতো দেশে ফিরতে পারেন।

‘বাংলাদেশে তাদের পরিচয়, তারা পলাতক অপরাধী, যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলের ফুড কোর্টে কালো কফি আর ফাস্টফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়।’

Leave a Reply