শিরোনাম
‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয় বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার জাতীয় নির্বাচন: রাঙ্গামাটিতে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: জামায়াত আমির ফরিদপুর-৪ আসনে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী রাজবাড়ী-২, এনসিপিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে গেলেন খেলাফত মজলিসের প্রার্থী হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

জাতীয় নির্বাচন: রাঙ্গামাটিতে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Chif Editor

অনলাইন ডেস্ক :- জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে বিজিবি।

ব্রিফিংয়ে বলা হয়, রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ৪ প্লাটুন, বরকল উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, তিনটি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, কাপ্তাইসহ সাতটি উপজেলায় সর্বাধিক ২৬৭টি ভোটকেন্দ্রে  ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অপন্যদিকে, চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়াসহ চার উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

এরইমধ্যে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যদের জন্য ড্রোন প্রশিক্ষণ, রায়ট কন্ট্রোল মহড়া, নন-লিথাল অস্ত্র ব্যবহার, বডি ওর্ন ক্যামেরা প্রয়োগ এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ের জন্য মাঠে কাজ করবে বিজিবি।

Leave a Reply