প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা: ইসি সানাউল্লাহ
অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা এখন থেকে প্রার্থীরা অনলাইনে চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এতে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গ হবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সানাউল্লাহ বলেন, প্রচারণা কিন্তু এখনো চলতে পারে। তবে আনুষ্ঠানিক প্রচারণা মিছিল সমাবেশ এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। আইনটা পড়ে দেখবেন এখন কোন একজন প্রার্থী বা তার সমর্থক মানুষের সঙ্গে যোগাযোগ করে হাতে হাত মিলিয়ে ভোট চাইছে এটার মধ্যে কোনো সমস্যা নেই।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে।
এসময় তিনি আরও বলেন, কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আমরা সতর্ক নজর রাখতে বলেছি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র