প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
অনলাইন ডেস্ক :- আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে—বেশিরভাগ উপদেষ্টা নির্বাচনের দিন রাজধানী ঢাকায় অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসনভিত্তিক এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। একই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ভোট দেবেন রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভোট দেবেন শ্যামলী শিশু মেলার কাছের একটি কেন্দ্রে।
নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম নিজ এলাকা চট্টগ্রামের মেহেদীবাগের একটি ভোটকেন্দ্রে ভোট দেবেন।
তবে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চট্টগ্রামের ভোটার হলেও জরুরি কাজের কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন। ফলে এবার সেখানে গিয়ে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডির একটি ভোটকেন্দ্রে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র