প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
‘ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

অনলাইন ডেস্কঃ নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু আছে। সবাই ভোট দিতে আসছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
পরিদর্শিত কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন।’
ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ আসেনি উল্লেখ্য করে ইসি সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসেনি। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।
শহর এলাকার ভোটাররা সাধারণত কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন– এটিকে একটি ‘হ্যাবিট’ (অভ্যাস) জানিয়ে তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ করা গেছে।
ভোটার তালিকায় নাম না পাওয়া বা কারিগরি জটিলতার প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, হাজারে একটি টেকনিক্যাল গ্লিচ হতে পারে। মাইগ্রেশন সংক্রান্ত সমস্যাগুলো ডাবল চেক করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, কোনো অসাধু উদ্দেশ্যে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে কেউ সফল হতে পারবে না। কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিভিন্ন স্থানে টাকা লেনদেনের সময় অভিযুক্তদের আটক হওয়ার বিষয়টি ‘ভালো লক্ষণ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র