শিরোনাম
মেহেরপুরে দুই উপজেলার পাঁচ কেন্দ্রে সংঘর্ষ, আহত ২৫, আটক ৫ ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন প্রসূতি! ফরিদপুর-৩, ভোট কক্ষের ভেতরে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা প্রকাশ্যে ভোট, ময়মনসিংহে সহকারী প্রিসাইডিং-পোলিং অফিসার বরখাস্ত সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এহসানুল মাহবুব হাসনাতের আসনে নির্বাচন বর্জনের ঘোষণা গণঅধিকারের জসিমের উত্তরার কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ১১ দলীয় জোটের নির্বাচন বয়কটের পরিকল্পনা নেই: নাসীরুদ্দীন

দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এহসানুল মাহবুব

Chif Editor

অনলাইন ডেস্ক :- জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে কি না, তা নিয়ে জামায়াতের শীর্ষ নেতারা মতামত দেবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জামায়াত জোটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, জামায়াতে ইসলামী মেনে নেবে কি না—সাংবাদিকরা জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। যদিও নির্বাচনে কিছু অনিয়ম-অব্যবস্থাপনা থাকলেও নির্বাচন সামগ্রিকভাবে ভালো হয়েছে। তবে নির্বাচনে তিনটি অংশ থাকে—নির্বাচনের আগে, ভোট প্রদান ও নির্বাচনের ফলাফল।

দুটি অংশ শেষ হয়েছে, তবে তৃতীয়টি হয়নি। সব অংশ নিয়েই নির্বাচন। ফলাফল ঘোষণা হোক, তারপর আমাদের শীর্ষ নেতারা এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করবেন।তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবার নির্বাচনে ৫১টি দল, আড়াই হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল ব্যাপক।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, এবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল। মানুষ আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশ নিয়েছে। সে জন্য আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই।

Leave a Reply