
অনলাইন ডেস্ক :- প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই দিন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করেছে সরকার। ড. শেখ আব্দুর রশীদ গত ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।


