ছায়া মন্ত্রিসভা আসলে কী?
দেশের রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ হতে পারে নতুন গণতান্ত্রিক চর্চা।
অনলাইন ডেস্ক :- দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোচনায় এসেছে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’। বিএনপির সরকার গঠনের প্রাক্কালে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণায় এই আলোচনা তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, ছায়া মন্ত্রিসভা কী? সংসদীয় গণতন্ত্রে এটি আসলে কতটুকু কার্যকর?
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের প্রার্থী শিশির মনির ঘোষণা দেন, ‘আমরা একটি শ্যাডো ক্যাবিনেট গঠন করব, ইনশাআল্লাহ।’ তার এ ঘোষণার পর রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়।
ছায়া মন্ত্রিসভা আসলে কী?
দেশের রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ হতে পারে নতুন গণতান্ত্রিক চর্চা।
এ পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত যুক্তরাজ্যভিত্তিক ওয়েস্টমিনস্টার ধারার গণতন্ত্রে। দেশটির শ্যাডো ক্যাবিনেট নিয়মিতভাবে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সংসদে মন্ত্রীদের প্রশ্নের মুখোমুখি করে জবাবদিহিতা নিশ্চিত করে। একইভাবে অস্ট্রেলিয়াতেও শ্যাডো ক্যাবিনেট সরকারি সিদ্ধান্তসমূহ পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ বর্জনের সংস্কৃতি, তীব্র রাজনৈতিক মেরুকরণ এবং সংসদীয় চর্চার সীমাবদ্ধতার কারণে এ ব্যবস্থা কার্যকর রূপ পায়নি।
সম্ভাবনা
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যদি সংসদীয় সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক ও অংশগ্রহণমূলক হয়, তবে ছায়া মন্ত্রিসভা কার্যকর একটি রাজনৈতিক অনুশীলনে পরিণত হতে পারে। তবে তা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ওপর।
ছায়া মন্ত্রিসভা- বাংলাদেশে এখনও একটি ধারণা; তবে গণতান্ত্রিক চর্চা জোরদার হলে এটি বাস্তব কাঠামোতেও রূপ নিতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তারা ২০৯টি আসন পেয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি। আগামী মঙ্গলবার (১৭ ফ্রেব্রুয়ারি) নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র