
অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রোববার (১৫ ফেব্রুয়ারি) অত্যন্ত ব্যস্ত দিন কাটিয়েছেন। সকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন। দীর্ঘ সময় ধরে সভাটি অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, এটিই ছিল উপদেষ্টা পরিষদের শেষ সভা।



