
অনলাইন ডেস্ক :- পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ প্রথম রমজান থেকে এ সময়সূচি কার্যকর হচ্ছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ সনের (২০২৬ সাল) পবিত্র রমজান মাস উপলক্ষে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে অফিস সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।


