বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী পুনরায় একই পদে বহাল থাকতে পারেন- এমন আলোচনা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তিনি ১৯৮৪ সালে ৬ষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন। তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর।
অনলাইন ডেস্ক :- নতুন সরকারের কার্যক্রম শুরুর পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আসছে- এমন আলোচনা বরাবরই জোরালো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয়ে নিজ নিজ দপ্তরে দায়িত্ব পালন শুরু করার পর এবার পুলিশ প্রশাসনে সম্ভাব্য রদবদল নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
বিশেষ করে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বেচ্ছায় দায়িত্বে থাকতে অনাগ্রহী, এমন তথ্য সামনে আসার পর নতুন আইজিপি নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার পদ নিয়েও জোর আলোচনা চলছে।
বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী পুনরায় একই পদে বহাল থাকতে পারেন- এমন আলোচনা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তিনি ১৯৮৪ সালে ৬ষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন। তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর।
এদিকে নতুন আইজিপি হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর র্যাবকে পুনর্গঠনের লক্ষ্যে শহিদুর রহমানকে চুক্তিভিত্তিকভাবে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। আগামী ১৫ মার্চ তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আইজিপি পদে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানও।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র