নিজস্ব প্রতিবেদক :- সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম দেশের মানুষ যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে ঈদযাত্রা করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। পদ্মা সেতু ও টোল বুথ পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ পরবর্তী ১৫ দিনসহ মোট ৪৫ দিনের সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে টোল বুথ ও ইলেকট্রনিক কালেকশন লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন ও দুর্ঘটনা মোকাবিলার জন্য জরুরি যান প্রস্তুত রাখা অন্তর্ভুক্ত। স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
মাওয়া প্রান্তে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়, বাস-বে চালু হলে যাত্রী ওঠানামা আরও সুশৃঙ্খল হবে, মূল সড়কে যানজট কমবে এবং ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র