
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা যত দিন দায়িত্বে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এ পদে বহাল থাকবেন।


