শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবর জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

প্রধানমন্ত্রী বরাবর জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে চিঠি

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- দেশের নারীর অধিকার ও লিঙ্গ সমতার প্রতি বিরূপ অবস্থানের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি, যিনি সংগঠনের সদস্য সচিবও। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠি সংবাদ সম্মেলনে নিজেই পাঠ করেন রোবাইয়াত ফাতিমা তনি।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলের শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে ঘোষণা করেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলীয় নীতিতেই রয়েছে। এটি সরাসরি সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ লঙ্ঘন।”

তনি আরও বলেন, “নারীর প্রতি এমন বৈষম্যমূলক মনোভাব রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকারকে কেড়ে নেওয়া, যা চরম অসাংবিধানিক। লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হোক। ডা. শফিকুর রহমানের অবমাননাকর বক্তব্যের জন্য প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া এবং তাকে প্রকাশ্যে ক্ষমতা চাইতে বাধ্য করা উচিত।

একইসঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে।” সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নাগরিক সমাজের নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নারীর মর্যাদা ও সাংবিধানিক অধিকার রক্ষায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply