
অনলাইন ডেস্ক :- প্রত্যেককে দুর্নীতিমুক্ত থাকতে হবে, মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, কেবলমাত্র আর্থিক অনিয়মই দুর্নীতি নয়, দায়িত্ব পালনে গাফিলতিও এক ধরনের দুর্নীতি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পিটিআইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক যদি দায়িত্ব অনুযায়ী শ্রেণিকক্ষে সময় না দেন, কেবল সময় কাটিয়ে যান— তাহলেও সেটি দুর্নীতি। আপনি ৮ ঘণ্টা ক্লাস নেওয়ার জন্য স্কুলে গেছেন, কিন্তু ঠিকভাবে পাঠদান করলেন না— এটা কি দুর্নীতি নয়? এমন প্রশ্ন রাখেন তিনি।



