শিরোনাম
রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, বিপুল পরিমাণ নকল ঘিসহ এক ব্যক্তি আটক ১০ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে ডিম-দুধ-মাংস দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী মাল্টিবিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করতে চাই: কৃষিমন্ত্রী ফলমন্ডিতে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সড়কের গাইডওয়াল নির্মাণে কলাগাছের ওপর ইটের গাঁথুনি! সাংবাদিকতার পরিসরে সাংবাদিকদের সমস্যা সমাধানের কথা বললেন তথ্যমন্ত্রী যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ স্বাধীন গণমাধ্যম না থাকলে সেদেশে গণতন্ত্র চলতে পারে না: তথ্যমন্ত্রী প্রত্যেককে দুর্নীতিমুক্ত থাকতে হবে: শিক্ষামন্ত্রী – মিলন

মাল্টিবিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করতে চাই: কৃষিমন্ত্রী

Chif Editor

অনালাইন ডেস্ক :- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশে ফুড সেফটি অথরিটি নামে একটি প্রতিষ্ঠান আছে। তাদের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যাপারে কাজ করব। বিদেশে কৃষিপণ্য রপ্তানি হয়। সেগুলো বাংলাদেশি কমিউনিটির লোকজন ছাড়া অন্যরা তেমন কিনে না।

আমরা সব কমিউনিটিতে বাংলাদেশি কৃষিপণ্য ছড়িয়ে দিতে চাই। শুধু কচুর লতি, বা অন্য সবজি নয়; শসাজাতীয় সবজি, সুইট কর্ন রপ্তানিসহ মাল্টিবিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে চাই। আমি সে লক্ষ্য নিয়ে কাজ করব। শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনের দায়িত্ব, মৎস্য উৎপাদন, শস্য উৎপাদনের দায়িত্ব পেয়েছি। কুমিল্লার দক্ষিণাঞ্চল ছিল জলাভূমি। আখতার হামিদ খান ইরিগেশন সিস্টেম চালু করে পুরো কুমিল্লার কৃষিকে বদলে দিয়েছেন। তার হাত ধরেই বাংলাদেশের কৃষি বদলে গেছে।

আমিই প্রথম কুমিল্লায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান করেছিলাম। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। আমি সবার সহযোগিতা চাই, কীভাবে কুমিল্লার উন্নয়ন করা যায়, সেটি সম্পর্কে আপনাদের পরামর্শ চাই। মৃত্যু পর্যন্ত কৃষি ও কুমিল্লার মানুষের সঙ্গে থাকতে চাই।
 
তিনি বলেন, কুমিল্লা বিভাগের সব এগিয়ে আছে। সামান্য একটি জায়গায় আটকে আছে। আমি সেটি নিয়ে কাজ করব। আমি কুমিল্লাকে ব্যাংক, ট্যাংক, এডুকেশনের সিটি হিসেবে গড়ে তুলতে চাই। কুমিল্লার যা কিছু ভালো, আমি তা চাই। গোমতী নদী আমাদের সোনার খনি। এটি নিয়ে একটি ভালো পরিকল্পনা আছে। ভবিষ্যতে আপনারা তা দেখতে পাবেন। দ্রুতসময়ে মরা খাল খনন করা হবে। দখলকৃত খাল উদ্ধার করা হবে। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি।

Leave a Reply