গোপালগঞ্জ বাজার পরিদর্শনে নব-নির্বাচিত এমপি ডা. কে এম বাবর

Chif Editor

অনলাইন ডেস্ক :- রমজান মাসে গোপালগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজার ফলপট্টি, কাঁচা বাজার, চালের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক।

এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারে না। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসনে আছি তারাও সচেতন আছি।  তিনি আরও বলেন, এই রমজান মাসে গোপালগঞ্জে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সুবিধা করতে পারবে না।
আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি নির্দেশ, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে। অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না। সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা করেন।

Leave a Reply