আইন লঙ্ঘন করে তৈরি রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: দীপেন দেওয়ান

Chif Editor

অনলাইন ডেস্কঃ আইন লঙ্ঘন করে যে সব রিসোর্ট তৈরি করা হয়েছে সেগুলো খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পরিবেশ আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

তিনি বলেন, নিজ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া মন্ত্রণালয়ের অনুষ্ঠানগুলোয় খরচ কমানোর ব্যাপারে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশও দেন তিনি।

এসময় ফ্যামিলি কার্ড ইস্যুতেও কথা বলেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বান্দরবনের লামা এলাকা থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply